সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় সমর্থন প্রত্যাশায় মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন। সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নির্বাচনী পরিস্থিতি ও সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দশগাঁও-নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রার্থী বাছাই, এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মুরব্বি ও এলাকাবাসীর একাংশ এম এ মতিনের প্রার্থিতার প্রতি সমর্থন জানান এবং তাঁকে দলীয় সমর্থন দেওয়ার দাবি তোলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক বিবেচনায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এম এ মতিনকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান তাঁরা। তবে দলীয় সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হবে বলেও তাঁরা উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলকাছ মিয়া, মতিউর রহমান, মজর আলী ও আং নুর, বিশিষ্ট মুরব্বি লারু মিয়া ও ওয়াতির আলী, কৃষক দলের সভাপতি আফতাব আলী, উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নজমুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাসিম চৌধুরী, সৈয়দ হেলাল আহমদ বাদশা, তাজুল ইসলাম, সিফত উল্লাহ, ইউনুস আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় তেরা মিয়া, সাইফ উদ্দীন, হেলাল আহমদ, নেছার আহমদ, ময়বুর রহমান, গেদু মিয়া, আব্দুল কাদির, বাবুল মিয়া, বশির আহমদ, কামাল উদ্দীন, মনফর আলী, আবুল কাশেমসহ অনেকে অংশ নেন।