নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাস দমন আইন মামলায় নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ূব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুরুদাসপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আইয়ূব আলী নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি নাজিরপুর ইউনিয়ন পরিষদের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সন্ত্রাস দমন আইন মামলায় আইয়ূব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।