বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর কার্যালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিউবো সূত্রে জানা গেছে, সড়ক উন্নয়নকাজের পাশাপাশি ১১ কেভি জাফলং ফিডার বিভাজনের কাজ চলবে। এ কারণে আলুবাগান থেকে মামার বাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানিয়েছেন, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।