সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক বাজারে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক ও দুর্নীতি ঐক্য পরিষদের উদ্যোগে রোববার সন্ধ্যায় এ সভার আয়োজন করা হয়।
লাতু মোহাম্মদীয়া হাফিজি মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে সভায় যৌথভাবে সঞ্চালনা করেন হাফিজ মাওলানা আবুল কালাম, মাওলানা কিবরিয়া ফাহাদ ও শাহ আলম।
সভায় প্রধান অতিথির গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল, বক্তব্য বলেন মাদক-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
বিবিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল হাদীস লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মনজুর আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী সোনাফর আলী, মাওলানা আব্দুর রহিম, হাজী ফখরুল ইসলাম, বাঘের সড়ক উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর, ইউপি সদস্য ফয়সল আহমদ ও সাদ উদ্দিন হেলাল।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ তাসলিম উদ্দিন, বাঘের সড়ক ট্রাকচালক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা সোয়াইব আহমেদ, ছাত্রনেতা কামরুল ইসলাম, হাফেজ মাওলানা সালমান ফার্সি, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সমাজসেবী বদরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, একটি মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষক, আলেম-ওলামা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিস্তার রোধে পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধ ও সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।





