সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মহাসড়কের ওপর সংক্ষিপ্ত সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে লিখন আহমেদ বলেন, জেলা ছাত্রলীগের উদ্যোগে তারা এ কর্মসূচি পালন করেছেন। এতে উপজেলা পর্যায়ের নেতাসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। ভবিষ্যতেও রাজপথে তাদের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি।
কর্মসূচিতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।





