সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের (রোভার ইউনিট) নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুক্ত স্কাউট গ্রুপের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গোয়াইনঘাট উপজেলা স্কাউট গ্রুপের সম্পাদক মো. সোহরাওয়ার্দীর সভাপতিত্বে এবং উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, এসআই নাঈমুল হাসান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদ এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শামীম আহমদ।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুমিনুল ইসলাম মুমিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক মুরাদ হাসানসহ মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নবাগত রোভার সহচরেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী নবাগত রোভারদের মানবিক মূল্যবোধ ও স্কাউটিংয়ের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়। এসব গুণ অর্জনের মাধ্যমে তরুণদের সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।