জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ‘মার্কেটিং স্পোর্টস ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মো. নিয়াজ শফিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী রায়েদ মোহাম্মদ খোকা।

সম্প্রতি ক্লাবের কো-মডারেটর মো. আল আমিন, মডারেটর অধ্যাপক মো. মাহাতী হাসান জুয়েল এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর সভাপতি মো. নিয়াজ শফিক বলেন, “মার্কেটিং স্পোর্টস ক্লাবের মতো একটি সক্রিয় সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাদের প্রধান লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং বিভাগের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চমৎকার কিছু টুর্নামেন্ট আয়োজন করা।”

সাধারণ সম্পাদক রায়েদ মোহাম্মদ খোকা বলেন, “আমাদের ওপর আস্থা রেখে এই দায়িত্ব দেওয়ার জন্য সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কমিটির সবাইকে সঙ্গে নিয়ে আমরা বিভাগের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত, সুশৃঙ্খল ও গতিশীল করতে একসঙ্গে কাজ করে যাব।”

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আফরিন জাহান রওনক, মো. জামিল হোসেন নাহিম ও মো. নাঈমুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাইফুল মিয়া ও অঙ্কন কুমার সাহা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ হোসেন এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. শাহরিয়ার ইসলাম সাইফ। সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে মো. রিশাদকে।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. ইয়াসির আহমেদ চৌধুরী, মরিয়মের নেসা শান্তা, ফারহানা আক্তার স্নিগ্ধা, মো. মুস্তাফিজুর রহমান, মো. শাহরিয়ার কাদের প্লাবন, মো. জাহিন আলম, মো. আশিকুজ্জামান, মাহজুজা জান্নাত লামিয়া ও মো. আমিনুল ইসলাম তুহিন।