জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কাজী আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাফেজ আশিকুর রহমান আকাশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ এবং ক্লাবের মডারেটর ও কো-মডারেটরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. সামিউল হোসেন ও মো. লুৎফর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোছা. রাজিয়াতুন নাহার নিশি। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রহমতুল্লাহ মাক্কি এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. নোমান উদ্দীন।
এ ছাড়া অর্থ সম্পাদক সোলাইমান কবির, দপ্তর সম্পাদক জারিফ আহমাদ, প্রচার সম্পাদক যুবরাজ হাসান রাজ এবং প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে ফারজানা আক্তার জুঁই দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মো. আরিফুল ইসলাম, শেখ জান্নাত ফাহমিদা, তাবাসসুম আক্তার বন্যা, তাওসিফ আহমেদ, মিজানুর রহমান, ফাতিহা আক্তার ও মো. শাহরিয়ার নাজিম।
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ক্লাবের বিতর্কচর্চাকে আরও বিস্তৃত ও সক্রিয় করার প্রত্যয় জানিয়েছে। ‘মুক্ত চিন্তার উন্মেষ ঘটুক বিতর্কে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি বিতর্ক প্রতিযোগিতা, প্রশিক্ষণ, কর্মশালা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।





