পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ, যুক্তরাজ্য শাখা।
রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী ইউনিয়নের নওয়াগাঁও, বহর ও নন্দিরগাঁও এলাকার তিনটি মাদ্রাসায় পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ ও বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
নওয়াগাঁও মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। নন্দিরগাঁও মাদ্রাসায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ ওসমান গনি এবং বহর মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন আহমেদ।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এম এ সামাদ, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ও মাস্টার নজরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জমির উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নুদ্দীন বাচ্চু, সহসাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন, সালুটিকর বাজারের ব্যবসায়ী আজির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী রাসেল আহমদ শরীফ, মাসুক আহমদ ও সাজু আহমদ।
বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক ওয়ার্ড সদস্য শামীম আহমদের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহর মাদানীয়া মাদ্রাসার সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নওয়াগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ এবং নন্দিরগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ জরুরি। এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নন্দিরগাঁও ইউনিয়নজুড়ে অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।




