সিলেটের গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেটের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

1000123593.jpg

সাংবাদিক ও রোটারিয়ান এম এ রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান পিপি, পিএইচএফ ও ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার মো. রুহুল আলম খান।

অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারিয়ান নিশি কান্ত দাস, পিএইচএফ ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (অর্থ) রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম, রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী, সনজিত শর্মা, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক ও জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা কামাল আহমদ।

পরে বেলা দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের গহড়া গ্রামের কেনাপাড়া পাঞ্জাখানা মসজিদে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেটের উদ্যোগে স্থাপিত একটি টিউবওয়েল উদ্বোধন করা হয়। স্থানীয় মানুষের সুপেয় পানির সুবিধার জন্য টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে।

টিউবওয়েল উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে রোটারি ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।