লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, “আলোকিত জাতি গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম।” তেমনি সাংবাদিকতায় সত্য ও নির্ভুলতা জরুরি" সাংবাদিকতা একটি কঠিন ও দায়িত্বশীল পেশা। তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিবেশিত সংবাদকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। তাই তথ্য-উপাত্ত নির্ভুল না হলে তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনতে পারে।

1000119966.jpg

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে দৈনিক আলোকিত সিলেটের দেড় যুগ (১৮ বছর) পেরিয়ে ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সাংবাদিকতার মাধ্যমে সত্যকে মানুষের সামনে তুলে ধরতে হবে। এজন্য রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, “বিগত দিনে একটি ন্যারেটিভ তৈরি হয়েছিল—টিকে থাকতে হলে এটি সমর্থন করতে হবে, ওই দলকে সমর্থন করতে হবে। ওই সময়ে আমরা আমাদের বিবেক পর্যন্ত বিক্রি করে দেওয়ার কারণে জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে।”

দৈনিক আলোকিত সিলেটের দীর্ঘ পথচলার প্রশংসা করে উপাচার্য বলেন, একটি গণমাধ্যম দেড় যুগেরও বেশি সময় ধরে মানুষের পাশে থেকে কাজ করছে এবং জনজীবনে প্রভাব রাখছে—এটি সত্যিই প্রশংসনীয়। অনলাইনের মাধ্যমে সাংবাদিকতা দ্রুত ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আলোকিত সিলেট অনলাইন ও প্রিন্ট—উভয় মাধ্যমে কাজ করছে, যা প্রশংসার দাবি রাখে।

তিনি আরও বলেন, সাংবাদিকতায় অনেক ঝুঁকি নিতে হয়। পরিশ্রম করে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হয়, যা অন্য অনেক পেশার ক্ষেত্রে দেখা যায় না। এজন্য গণমাধ্যমকর্মীদের প্রবল ইচ্ছাশক্তি ও নিষ্ঠা প্রয়োজন।

তিনি দৈনিক আলোকিত সিলেটের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “আলোকিত জাতি গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। দৈনিক আলোকিত সিলেট গণমানুষের কল্যাণে কাজ করবে—এটাই প্রত্যাশা।”

দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক আফতাব চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল হোসেন মো. আলমগীর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমদ ও আবু সাঈদ, এনসিপি সিলেট জেলার জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শ্রমশক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু।

দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দৈনিক সুরমা মেইলের চিফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মো. আলমগীর আলম, সিনিয়র ফটো সাংবাদিক দুলাল হোসেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শমসের আলম, ব্যবসায়ী কাওসার আহমদ, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার নাহিদ আহমদ, মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী, মধুবন সুপার মার্কেটের ম্যানেজার সাজ্জাদুর রহমান শিমুল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার শেখ জাবেদ আহমদ, সিলেটের খবর২৪.কমের সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, বার্তা সম্পাদক ইকবাল আহমদ, আয়কর আইনজীবী সাঈদুর রহমান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম এবং আইওনটিভির ক্যামেরাপারসন খায়রুল আলম রাফসানসহ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।