নাটোরের গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ মবিদুল ইসলাম এর ২৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. রোজ রবিবার দুপুর ১২.০০ ঘটিকায় গুরুদাসপুরের শহীদ মবিদুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ মবিদুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও শুভাকাঙ্খীবৃন্দের যৌথ উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালে এই দিনে আওয়ামী সন্ত্রাসী হামলায় শহীদ হন মবিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
তিনি তাঁর বক্তব্যে শহীদ মবিদুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের জন্য তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন শহীদ জননী জনাব মোছাঃ মতিজান বেওয়া।
এসময় উপস্থিক ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ মবিদুল ইসলামের শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে শহীদ মবিদুল ইসলামের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




